05/08/2026 : 1:20 PM
সাহিত্যসাহিত্য সংবাদ

‘আলাপ’ সংবাদ সাহিত্যের উৎকৃষ্ট পত্রিকা

জিরো পয়েন্ট নিউজ, মুর্শিদাবাদ, আব্দুল মান্নান, ৫ অগাষ্ট ২০২৬:


‘আলাপ, সংবাদ সাহিত্যের একটি উৎকৃষ্ট পত্রিকা’ – সাংবাদিক ও সাহিত্যিক খায়রুল বাসার সম্পাদিত পত্রিকার ১৬ বর্ষ প্রথম প্রকাশ অনুষ্ঠানে সভাপতির ভাষণে কথাগুলি বলেন কলকাতার বিশিষ্ট কথাশিল্পী সেখ আব্দুল মান্নান। গত ২৬ জুলাই ২০২৬ রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ কান্দির কুনিয়া গ্রামে আয়োজিত পত্রিকার আভিজাত্য পূর্ণ সংখ্যাটির প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধান অতিথি রূপে কবি পারভীন সুলতানা, বিশেষ অতিথি রূপে কবি আজাদ সাগর, কবি নাইসা খাতুন, সাহিত্য অনুরাগী ব্যক্তিত্ব প্রফুল্ল কুমার মন্ডল উপস্থিত ছিলেন । পত্রিকা প্রকাশ অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ সহ অলাপ পত্রিকা প্রকাশের ঐতিহ্যময় প্রেক্ষাপট বিশ্লেষণ করেন সম্পাদক খায়রুল বাসার। এদিন অনুষ্ঠানে উপস্থিত কবি সাহিত্যিকদের উপস্থাপনায় স্বরচিত সাহিত্য পাঠের অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে । স্বরচিত সাহিত‌্য পাঠে অংশগ্রহণ করেন কবি আজাদ সাগর, নাইসা খাতুন, সাহার উদ্দিন সেখ, রেজাউল করিম, নূরুল হাসান প্রমুখ। অনুষ্ঠান একমাত্র শিশুশিল্পী রাইসা ইয়াসমিন একগুচ্ছ শিশুতোষ কবিতা আবৃত্তি করে সবাইকে মুগ্ধ করে দেন। সমগ্র বর্ণময় অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন পত্রিকা সম্পাদক খায়রুল বাসার।

 

Related posts

বিশিষ্ট সাহিত্যিকের গ্রন্থ প্রকাশ মেমারিতে

E Zero Point

কবিতাঃ অস্তিত্ব

E Zero Point

সোমেন চন্দ স্মরণ সভা কলকাতায়

E Zero Point

মতামত দিন