27/08/2026 : 3:31 AM
আমার বাংলাসাহিত্যসাহিত্য সংবাদ

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত সাহিত্যিক অনীশ দেব

জিরো পয়েন্ট নিউজ২৮ এপ্রিল ২০২১:


রহস্য রোমাঞ্চের জগতে ভাটা! করোনা আক্রান্ত হয়ে প্রয়াত সাহিত্যিক অনীশ দেব। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ লেখক। কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি ঘটলে অনীশবাবুকে ভেন্টিলেশনে দেওয়া হয়। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাহিত্যিক অনীশ দেবের জন্ম ১৯৫১ সালে কলকাতায়। লেখালিখি শুরু করেন ১৯৬৮ সালে। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস ও গল্পগ্রন্থ– ঘাসের শীষ নেই, সাপের চোখ, তীরবিদ্ধ, জীবন যখন ফুরিয়ে যায় ইত্যাদি। সম্পাদনা করেছেন সেরা কল্পবিজ্ঞান, সেরা কিশোর কল্পবিজ্ঞান ইত্যাদি গ্রন্থ। তাঁর জনপ্রিয় বিজ্ঞান গ্রন্থ–- বিজ্ঞানের হরেকরকম, হাতে কলমে কম্পিউটার, বিজ্ঞানের দশদিগন্ত ইত্যাদি।

২০১৯ সালে কিশোর সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত হন অনীশ দেব। এর আগে প্রাচীন কলাকেন্দ্র সাহিত্য পুরস্কার (১৯৯৮) ও ডঃ জ্ঞানচন্দ্র ঘোষ পুরস্কারে (১৯৯৯) সম্মানিত হয়েছেন তিনি।

Related posts

রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে এলো পালপুকুর উন্নয়ন সংঘ

E Zero Point

বিবেকানন্দ কেন্দ্র কালনা কন্যা কুমারী শাখার বিজয়া সম্মেলন

E Zero Point

এই প্রথম করোনা আক্রান্তের মৃত্যুতে মন্তেশ্বর এলাকা জুরে আতঙ্ক

E Zero Point

মতামত দিন