28/05/2026 : 2:01 AM
আমার দেশ

সীমান্ত উত্তেজনা: বিএসএফ-এর গুলিতে জখম বাংলাদেশি যুবক

জিরো পয়েন্ট নিউজ, ​ মেখলিগঞ্জ, বিশ্বজিৎ রায়, ১১ ফেব্রুয়ারি ২০২৬ঃ


গভীর রাতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা। বিএসএফ-এর গুলিতে জখম এক বাংলাদেশি যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা সংলগ্ন সীমান্ত এলাকায়। বর্তমানে ওই যুবক মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।বিএসএফ (BSF) সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মেখলিগঞ্জ সীমান্ত দিয়ে এক যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চালাচ্ছিল।

কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাকে বারবার সতর্ক করলেও সে তা উপেক্ষা করে এগোতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অনুপ্রবেশ রুখতে জওয়ানরা গুলি চালাতে বাধ্য হন। যুবকের পায়ে গুলি লাগে বলে জানা গিয়েছে। আহত যুবকের নাম সজল রায় বর্মন। জানা গিয়েছে, তার বাড়ি বাংলাদেশের লালমনিরহাট জেলার বালাপাড়া (Balagram) এলাকায়। ​গুলিবিদ্ধ অবস্থায় তাকে সীমান্ত থেকে উদ্ধার করে বিএসএফ। ​ তড়িঘড়ি তাকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।​ হাসপাতাল চত্বরে বিএসএফ ও পুলিশের কড়া নজরদারি রয়েছে।

Related posts

আইফোন 12 ভারতে তৈরি করা হবে ২০২১ সালের মধ্যে

E Zero Point

বেঞ্জামিন নেতানইয়াহু এবং ইজরালবাসীকে হানুক্কাহ-এর শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

E Zero Point

ভারত-বাংলাদেশ সম্প্রীতি সম্মাননা অ্যাওয়ার্ড

E Zero Point

মতামত দিন