26/08/2026 : 8:12 AM
আমার বাংলা

অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের সংগঠন পরিচিতি ও সদস্যতা অভিযান মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ মেমারি, আনোয়ার আলি আনসারী, ২৩ মে ২০২৬:


অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ (ABRSM) হলো ভারতের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষকদের একটি জাতীয় সংগঠন। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি শিক্ষকদের জাতীয়তাবোধ এবং ভারতীয় দর্শনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক তথা আরএসএস এর ভাবধারা সম্পন্ন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের সংগঠন পরিচিতি ও সদস্যতা অভিযান সংক্রান্ত একটি কর্মসূচি আয়োজিত হলো মেমারিতে।


অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের সংগঠন পূর্ব বর্ধমান জেলা সমিতির আয়োজনে এবং মেমারি ও কলানবগ্রাম চক্রের ব্যবস্থাপনায় মেমারি হাটপুকুরে মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা ২ এ আয়োজিত এই অনুষ্ঠানে পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকুমার অন্তর্গত ১৪০ জন প্রাথমিক, মাধ্যমিক, প্যারা-টিচার্স, ICT টিচার্স, শিক্ষাকর্মী ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এছাড়াও ছিলেন সংগঠনের রাজ্য সহ সভাপতি, রাজ্য কমিটির পক্ষে সুকান্ত ঘোষ ও ইন্দ্রানী কুন্ডু, জেলা সম্পাদক পার্থ সারথি ঘোষ, সভাপতি ধ্রুবজ্যোতি ঘোষ সহ আরও অনেকে।

Related posts

বাংলার দুই শহীদ পরিবারপিছু ৫ লক্ষ ক্ষতিপূরণ-চাকরি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মাস্ক বিতরণ ও অন্নসেবা

E Zero Point

জেলায় আবার বাড়লো সংক্রমণ – শুধু মেমারিতে ৫৯ – জেনে নিন কোথায় কতজন আক্রান্ত হয়েছে

E Zero Point

মতামত দিন