27/08/2026 : 12:11 AM
আমার বাংলাকলকাতা

বাংলার দুই শহীদ পরিবারপিছু ৫ লক্ষ ক্ষতিপূরণ-চাকরি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিশেষ প্রতিনিধি, কলকাতাঃ গালোয়ানে শহিদ ২০ জওয়ানদের মধ্যে বাংলার দু’জন আছেন। বীরভূমের রাজেশ ওরাং আর আলিপুরদুয়ারের বিপুল রায়। সোমবারের গালোয়ান উপত্যকা সংঘাতে মৃত্যু হয়েছে তাঁদের। এই দুই শহিদ পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। এমনটাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আলিপুরদুয়ারের শহীদ বিপুল রায়

এদিন টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, “স্বজনহারা পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি শহিদদের মধ্যে দু’জন রাজ্যের বাসিন্দা। বীরভূমের মহম্মদবাজার এলাকার বেলগরিয়া গ্রামের সেটাই রাজেশ ওরাং। আর আলিপুরদুয়ারের শামুকতলার বিন্দিপাড়া গ্রামের বিপুল রায়।” তিনি লিখেছেন, “কোনও ক্ষতিপূরণ এই ক্ষতি পূরণ করতে পারবে না। আমরা এই সংকটের সময়ে এই বীর যোদ্ধাদের পাশে আছি।”

বীরভূমের শহীদ রাজেশ ওরাং

Related posts

মেমারিতে ডিভিসিতে তলিয়ে মৃত্যুঃ দুই বন্ধু গ্রেপ্তার

E Zero Point

গুসকরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল মহিলা কর্মীরা

E Zero Point

মেমারিতে ডাকতির আগেই গ্রেপ্তার ৪ যুবক

E Zero Point

মতামত দিন