সত্যনারায়ন সিকদার, পূর্ব বর্ধমান : একুশের ভোটকে সামনে রেখে বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে এবং সাংগঠনিক শক্তিকে চাঙ্গা করতে আজ মেমারি বিধানসভার অন্তর্গত বাগিলা গ্রামে অনুষ্ঠিত হলো ২৬নাম্বার জেলা পরিষদের কর্মী সম্মেলন |
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য ভীষ্মদেব ভট্টাচার্য, এছাড়া বর্ষিয়ান বিজেপি নেতা শৈলেন বিশ্বাস , ২৬নং জেলা পরিষদের সভাপতি সুশীল রায় এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম শেখ এছাড়া প্রায় শ’দুয়েক বিজেপি কর্মী |

আজ এই অনুষ্ঠান থেকে তারা ২৬নং জেলা পরিষদের নবনির্বাচিত সাংগঠনিক কর্মীদের নাম ঘোষণা করে |
অনুষ্ঠান শেষে রাজ্য নেতা ভীষ্মদেব ভট্টাচার্য্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দেন | বর্তমান করোনা পরিস্থিতি থেকে শুরু করে আমফান ঝড় যেখানে বর্তমান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি | বিভিন্ন জায়গা তাদের কর্মীদেরকে ত্রাণ দিতে বাধা দেওয়া কিংবা তাদের কর্মীদের উপর তৃণমূলের অত্যাচারের কথা বারবার তুলে ধরেন |
এছাড়া ভারতীয় সীমানায় চীনাদের অনুপ্রবেশ এবং যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে | যেখানে চিনদের হাতে কুড়িজন ভারতীয় সেনা শহীদ হয়েছেন | সেই শহীদ জাওয়ানদের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তিনি মানুষের কাছে আবেদন করেছেন, চীনা দ্রব্য বর্জন করার |
