26/08/2026 : 6:26 PM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

প্রাতঃভ্রমণে বেরিয়ে লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ – শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা, ৪ ডিসেম্বর, ২০২০:


প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এক বৃদ্ধ‌। ঘটনাটি ঘটেছে উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গৌড়বঙ্গ রোডের পঞ্জী এলাকায়।

আজ শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন পঞ্জী নিবাসী বছর ৬৫ এর অরবিন্দ বিশ্বাস। তখনই তার উপর দিয়ে ট্রাক চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। ঘটনাস্থলে পৌঁছায় বাদুড়িয়া থানার পুলিশ।

মৃতদেহটিকে উদ্ধার করে বাদুড়িয়া থানার পুলিশ বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ঘাতক ট্রাকসহ চালক ও খালাসী পলাতক। তাদের খোঁজে তদন্তে নেমেছে বাদুড়িয়া থানার পুলিশ।

Related posts

বেশি মার্জিনে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করার আহ্বান বিধায়কের

E Zero Point

সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির বর্ধমানে

E Zero Point

নতুন ব্লক সভাপতিকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ জামালপুরে

E Zero Point

মতামত দিন