27/08/2026 : 1:14 AM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

নতুন ব্লক সভাপতিকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ জামালপুরে

২০২১ রাজ‍্যের বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল তার ঘুঁটি সাজিয়ে প্রস্তুতি নিচ্ছে। সমস্ত জেলায় সাংগঠনিক পদে রদবদল ঘটাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল পূর্ব বর্ধমান জেলাতেও বিভিন্ন ব্লক স্তরে তৃণমূল কংগ্ৰেস ও তৃণমূল যুব কংগ্ৰেসের দায়িত্বভার দেওয়া হচ্ছে ।

পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক এর তৃণমূলের সভাপতি মনোনীত হয়েছেন শ্রীমন্ত রায় । কিন্তু ঘোষনার পরেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে জামালপুর ব্লকের তৃণমূল কিছু কর্মীদের মধ‍্যে। তাদের আশা ছিল জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ব্লকের দাপুটে নেতা মেহমুদ খানকে ব্লক তৃণমূলের সভাপতি করা হবে। কিন্তু কেন করা হলো না তা নিয়েই ক্ষোভ উগড়ে দিলেন মেহমুদ খানের কিছু কর্মী সমর্থক। তারা আজা জামালপুরে পথ অবরোধ করেনন ও বিক্ষোভ প্রর্দশন করে।

 

Related posts

করোনাজয়ীদের সামাজিক বয়কট কাটাতে ফুটবল ম্যাচ

E Zero Point

নবগ্রামে নির্বাচনের ফল প্রকাশ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের বলি ৩

E Zero Point

কালনার নিষিদ্ধপল্লীর ছেলে মেয়েদের পাশে মহিলারা

E Zero Point

মতামত দিন