26/08/2026 : 8:11 AM
অন্যান্যআমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মেমারিতে পিকআপ ভ্যান থেকে উদ্ধার ১২ টি গবাদিপশু, গ্রেপ্তার ৩

জিরো পয়েন্ট নিউজ মেমারি, আনোয়ার আলি আনসারী, ১৫ মে ২০২৬:

বৃহস্পতিবার রাতে মেমারি থানার অন্তর্গত পালসিট এলাকায় একটি বোলেরো ম্যাক্স পিকআপ গাড়ি আটক করে মেমারি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় গাড়িতে মোট ১২টি গবাদি পশু (গরু ও মহিষ) বোঝাই ছিল। এই পশুগুলিকে বিহারের জামুই থেকে হুগলির গুরাপ এলাকায় অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল।  বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালকসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ। এরপর সুনির্দিষ্ট মামলা দায়ের করে এদিন তাদের বর্ধমান জেলা আদালতে পাঠানো হলে, বিচার

এরপর সুনির্দিষ্ট মামলা দায়ের করে এদিন তাদের বর্ধমান জেলা আদালতে পাঠানো হলে, বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই চক্রের আর কারা জড়িত, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে মেমারি থানার পুলিশ।

Related posts

তৃনমূলের বঙ্গধ্বনি যাত্রার মহা মিছিল মেমারিতে

E Zero Point

কাজ ফিরিয়ে দেওয়ার দাবিতে স্বাস্থ্যকর্মীদের স্মারকলিপি কালনা মহকুমা শাসককে

E Zero Point

মেমারিতে চরম দুর্ভোগ রেল যাত্রীদের

E Zero Point

মতামত দিন