31/05/2026 : 7:03 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

তৃনমূলের বঙ্গধ্বনি যাত্রার মহা মিছিল মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – স্বদেশ মজুমদার, ২৮ ডিসেম্বর, ২০২০:


একুশে নির্বাচনের আগে রাজ্য সরকারের উন্নয়ণের খতিয়ান প্রচারের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি ঘোষণা হয়েছিল গত ১১ ডিসেম্বর। আজ মেমারি বিধানসভা ক্ষেত্রে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হলো।

মেমারি বিধানসভার সমস্ত শাখা সংগঠনের পক্ষ থেকে আজ মেমারি ব্লকের কেন্না থেকে এক বিশাল মিছিল শুরু হয়ে মেমারি চকদিঘী মোড়ে এসে মিছিল শেষ হয়।

বঙ্গধ্বনি যাত্রার মিছিলের নেতৃত্ব দেন মেমারি বিধান সভার বিধায়িকা নার্গিস বেগম, প্রাক্তন বিধায়ক হাসেম মন্ডল, মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চট্যোপাধ্যায়, সহ সভাপতি আশিষ ঘোষ দোস্তিদার, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মধুসূদন ভট্টাচার্য, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, সহ অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্বরা।

Related posts

অজয় নদের উপকূলে থানার ‘বিশেষ’ আইনজীবী

E Zero Point

দিন মজুরের কাজ করে কাটোয়ার মিনা টুডুর ৮৪% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ

E Zero Point

অভিযোগ জানিয়েও কাজ হয়নি, গ্রামবাসীরা নিজেরাই রাস্তা সারাই করলেন ভিটাসিনে

E Zero Point

মতামত দিন