29/08/2026 : 6:00 PM
খেলা

জাতীয় ক্রীড়া দিবস ২০২৬ঃ স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে সুরেশ চৌধুরী মেমোরিয়াল মেন্স ফুটবল ট্রফি (আন্তঃকলেজ) এবং তপতী মিত্র মেমোরিয়াল উইমেন্স ফুটবল ট্রফি (আন্তঃস্কুল)

জিরো পয়েন্ট নিউজ বর্ধমান, ২৯ অগাষ্ট ২০২৬ঃ


জাতীয় ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে ভিনসেন্ট এরিনা স্পোর্টস টার্ফে আয়োজিত হল সুরেশ চৌধুরী মেমোরিয়াল মেন্স ফুটবল ট্রফি (আন্তঃকলেজ) এবং তপতী মিত্র মেমোরিয়াল উইমেন্স ফুটবল ট্রফি (আন্তঃস্কুল)। খেলাধুলার পাশাপাশি পরিবেশ রক্ষা এবং প্রাণীদের প্রতি সহমর্মিতার বার্তা দেওয়াই ছিল এই আয়োজনের অন্যতম বিশেষ দিক। অনুষ্ঠানের মূল বার্তা ছিল— “প্লে উইথ প্ল্যান্ট-বেসড স্পোর্টস ইকুইপমেন্ট, অ্যাডপ্ট কমপ্যাশন”।

পুরুষদের বিভাগে প্রথম সেমিফাইনালে মেমারিকে হারিয়ে ফাইনালে ওঠে বি.বি. কলেজ। অন্যদিকে মঙ্গোলকোট গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় পোলবা মহাবিদ্যালয়।

ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল টানটান উত্তেজনা। প্রথমার্ধে বি.বি. কলেজের আমির ও তানভীর একটি করে গোল করেন। পোলবা মহাবিদ্যালয়ের রাহুল একটি গোল করে ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধে আবার গোল করেন তানভীর। শেষ পর্যন্ত বি.বি. কলেজ ৩–১ গোলে পোলবা মহাবিদ্যালয়কে হারিয়ে সুরেশ চৌধুরী মেমোরিয়াল মেন্স ফুটবল ট্রফি ২০২৬ জিতে নেয়।

মহিলাদের বিভাগে প্রথম সেমিফাইনালে শ্রী রামাশিস হিন্দি হাই স্কুলকে হারিয়ে ফাইনালে ওঠে সগরাই অ্যাথলেটিক ক্লাব। অন্যদিকে উদয়পল্লি স্পোর্টস অ্যাকাডেমিকে পরাজিত করে ফাইনালে পৌঁছয় উদয়পল্লি হাই স্কুল।

ফাইনাল ম্যাচে প্রথমার্ধেই সগরাই অ্যাথলেটিক ক্লাবের উর্মিলা কিস্কু ও মল্লিকা টুডু একটি করে গোল করেন। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলেন শারাবণী হাসদা। তিনি পরপর দুটি গোল করেন। মল্লিকা টুডুও আরও একটি গোল করেন। শেষ পর্যন্ত সগরাই অ্যাথলেটিক ক্লাব ৫–০ গোলে উদয়পল্লি হাই স্কুলকে হারিয়ে তপতী মিত্র মেমোরিয়াল উইমেন্স ফুটবল ট্রফি ২০২৬-এর চ্যাম্পিয়ন হয়।

আয়োজকদের পক্ষ থেকে পার্থ প্রতিম মিত্র বলেন, “খেলা শুধু জয়-পরাজয়ের বিষয় নয়, খেলা মানুষের মধ্যে শৃঙ্খলা, দলগত কাজ, দায়িত্ববোধ এবং সহমর্মিতা তৈরি করে। আমরা চাই খেলাধুলার সঙ্গে পরিবেশের প্রতি দায়িত্ব এবং প্রতিটি প্রাণীর প্রতি সহানুভূতির বার্তাও তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে। তাই আমাদের এই উদ্যোগের মূল ভাবনা।”

জাতীয় ক্রীড়া দিবসের এই আয়োজনের মাধ্যমে তরুণ খেলোয়াড়দের প্রতিভার বিকাশের পাশাপাশি পরিবেশবান্ধব খেলাধুলা এবং মানবিক মূল্যবোধের এক সুন্দর বার্তা তুলে ধরল স্টার্ট আপ ফাউন্ডেশন।

Related posts

আইপিএলে অভিষেক হচ্ছে শচিন পুত্র অর্জুনের ?

E Zero Point

অস্ট্রেলিয়াকে পাত্তাই দিল না ইংল্যান্ড

E Zero Point

প্রীতি ফুটবল ম্যাচ মেমারিতে

E Zero Point

মতামত দিন