26/08/2026 : 4:06 PM
ক্রিকেটখেলা

অস্ট্রেলিয়াকে পাত্তাই দিল না ইংল্যান্ড

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে পাত্তাই দিল না ইংল্যান্ড। জস বাটলারের ব্যাটে ভর করে তুলে নিয়েছে দারুণ জয়। তাতে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে থাকতেই নিজেদের করেছে স্বাগতিকেরা।

এর আগে প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়া নিজেদের হাতে থাকা ম্যাচ হাত ছাড়া করেছিল। এবার অবশ্য লড়াইটাও করতে পারল না।

সোমবার সাউদাম্পটনে ১৫৮ রানের লক্ষ্য ছিল ইংল্যান্ডের সামনে। জস বাটলারের ৫৪ বলে অপরাজিত ৭৭ রানে ভর করে ৬ উইকেটে জয় পায় ইংল্যান্ড। ৭ বল হাতে থাকতেই নিশ্চিত হয় জয়।

Related posts

এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা

E Zero Point

জাতীয় গেমসের মাস্কট MOGA – জেনে নিন তাৎপর্য

E Zero Point

ভারত ও বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর ফুটবল

E Zero Point

মতামত দিন