28/05/2026 : 4:41 PM
বিদেশ

পাকিস্তানে স্বামীর গুলিতে সাংবাদিক স্ত্রীর মৃত্যু

পাকিস্তানে কথিত এক স্বামী গুলি করে তার সাংবাদিক ও সমাজকর্মী স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বেলুচিস্তানের কেছ জেলার তুরবাত এলাকায় এ ঘটনা ঘটে বলে ডনের খবরে বলা হয়েছে।

নিহত ওই সাংবাদিক ও সমাজকর্মীর নাম শাহিনা শাহিন বেলুচ। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, মেহরাব ঘিচকি নামের একজন শাহিনাকে তুরবাতের একটি হাসপাতালে নিয়ে আসেন। অবশ্য, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

পুলিশ নিহত সাংবাদিকের বাসস্থান পরিদর্শন করেছে। সেখানে রক্তের দাগ পাওয়া গেছে। উদ্ধার করা হয়েছে বুলেট শেল এবং একটি বুলেট। একাধিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শাহিনা মেহরাবের স্ত্রী। কিন্তু মৃতের এক আত্মীয় জানিয়েছে, এ তথ্যের সঙ্গে দ্বিমত জানিয়েছেন।

এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন আছে। শাহিনার মৃত্যুর পর থেকেই মেহরাব পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

শাহিনা বেলোচ ভাষার ম্যাগাজিন দাজগোহারের সম্পাদক ছিলেন। সেই সঙ্গে পিটিভি বোলানের একটি অনুষ্ঠানের উপস্থাপিকা ছিলেন। নারীর ক্ষমতায়নে নানা কার্যক্রমের সঙ্গেও জড়িত ছিলেন শাহিনা।

Related posts

অভিনব উপায়ে করোনায় মৃতদের স্মরণ চীনে

E Zero Point

চার বাঙালির ২৩তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক জয় এর গল্প !

E Zero Point

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

E Zero Point

মতামত দিন