12/04/2026 : 10:58 PM
বিদেশ

অনলাইন ক্লাসেই মৃত্যুর কোলে করোনা আক্রান্ত শিক্ষক

অনলাইন ক্লাসে নিতে নিতে মারা গেছেন আর্জেন্টিনার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, আর্জেন্টিনা ডি লা এম্প্রেসা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন অধ্যাপক পাওলা দি সিমোন।

আগস্টের শেষের দিকে তিনি করোনা পজিটিভ হন। তার সপ্তাহ ধরে তার মধ্যে করোনার উপসর্গ দেখা যাচ্ছিল।

এরপরেও পাওলা জুমে ক্লাস চালিয়ে যাচ্ছিলেন। তিনি ছিলেন রাজনীতি ও আন্তর্জাতিক বিষয়ের শিক্ষক।

বুধবার জুম লাইভে ক্লাস নেয়ার মাঝখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন পাওলা। অনলাইন ক্লাসে থাকা শিক্ষার্থীরা সাক্ষী হয় তার এ মৃত্যুর।

ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা লক্ষ্য করে যে, শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল পাওলার। তার কাছে অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য বাসার ঠিকানাও চায় তারা। পাওলা মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে শুধু বলতে পেরেছিলেন- আমি পারব না!

তবে করোনা নিয়ে কেন তিনি ক্লাস চালিয়ে যাচ্ছিলেন, সে ব্যাপারে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্বের অনেক জায়গায় করোনা সংক্রমণ কমে আসলেও লাতিন আমেরিকার দেশগুলোতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

এর মধ্যে আর্জেন্টিনায় ৪ লাখ ৭১ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ হাজার ৮০৭ জন।

Related posts

করোনায় আক্রান্ত পাকিস্তানের বিদেশমন্ত্রী

E Zero Point

২৫০০ বছরের পুরোনো কফিন রহস্য-মিশরে

E Zero Point

দেশি-বিদেশি গবেষকদের অংশগ্রহণে শেষ হল বাংলাদেশে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস

E Zero Point

মতামত দিন