28/05/2026 : 10:40 AM
বিদেশ

সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েল-আমিরাত চুক্তি সই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত আগামী ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে একটি চুক্তি স্বাক্ষর করবে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেশ দুটি নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে এই চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে।

মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

উপসাগরীয় কোনো দেশের সঙ্গে এটি হচ্ছে ইসরায়েলের এ ধরনের প্রথম চুক্তি। মিশর ও জর্ডানের পর আরব বিশ্বের কোনো দেশের সঙ্গে তাদের এটি তৃতীয় চুক্তি।

বিশ্লেষকরা বলছেন, ইরানকে দমনে এ অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উপসাগরীয় দেশগুলোসহ মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র বিভিন্ন দেশ ও এ ইহুদি রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা।

ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক ও পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আমিরাতের এই চুক্তিকে জেরুজালেম ও আল-আকসা মসজিদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেছে ফিলিস্তিন।

ইসরায়েলের সঙ্গে এত দিন পর্যন্ত কোনো উপসাগরীয় আরব রাষ্ট্রের কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না। বিগত বছরগুলোতে ইসরায়েলের গোপনে সম্পর্ক বজায় রাখলেও এখন সেটাকে আনুষ্ঠানিক রূপ দিতে যাচ্ছে আমিরাত।

Related posts

করোনার তৃতীয় ঢেউ ব্রিটেনেঃ বিশেষজ্ঞরা শোনালেন আশঙ্কার বাণী

E Zero Point

ক্ষমতার নতুন মেরুকরণঃ ইসরায়েলের নজর দ. এশিয়ায়

E Zero Point

ফেস শিল্ডের দাম ৭০ হাজার টাকা!!!

E Zero Point

মতামত দিন