26/08/2026 : 11:24 PM
বিদেশ

বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ছাড়াল

গত বছরের শেষ দিকে চীনের উহানে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) বিশ্বে মৃত্যু ১০ লাখ ছাড়িয়েছে। সংক্রমণ ছাড়িয়েছে ৩ কোটি ৩৩ লাখ।

ওয়ার্ল্ডো মিটারের সোমবার সকালের তথ্য অনুযায়ী, করোনায় বৈশ্বিক মৃত্যু দাঁড়িয়েছে ১০ লাখ ২ হাজার ৩৮৯ জনে।

এখন পর্যন্ত বিশ্বে সংক্রমিত হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৪ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ২ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার।

করোনায় সংক্রমণ এবং মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে শনাক্ত ৭৩ লাখ ২১ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ২ লাখ ১০ হাজার মানুষের।

সংক্রমণে দ্বিতীয় আর মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত ৬০ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ৯৫ হাজার ৫শ’র বেশি।

মৃত্যুতে দ্বিতীয় আর সংক্রমণে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ৪৭ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জন।

এদিকে শীত মৌসুম আসতেই উত্তর গোলার্ধে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ (সেকেন্ড ওয়েভ) শুরু হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে লকডাউনসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশগুলো।

Related posts

আগামী ২ বছরে করোনামুক্ত হবে বিশ্বঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

E Zero Point

অনলাইনে ডকুফিল্ম ‘বায়োগ্রাফি অব নজরুল’ এর ট্রেলার প্রকাশিত

E Zero Point

নেপালে টানা বৃষ্টিতে ভূমিধস, মৃত ১২

E Zero Point

মতামত দিন