16/04/2026 : 3:42 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সভা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – এম. কে. হিমু, ২৮ ডিসেম্বর, ২০২০:


শিক্ষক সমাজের পথপ্রদর্শক, শিক্ষক তার জ্ঞানের আলোকে আলোকিত করে সমাজের অন্ধকারকে এক কথায় উন্নত, সমৃদ্ধ ও প্রগতিশীল সমাজগঠনের স্রষ্টা শিক্ষক। বছর শেষে সেই সব শিক্ষকদের নিয়ে রবিবার মেমারি পৌরসভার ১০ নং ওয়ার্ডের হাসপাতাল পাড়ায় মেমারি তৃণমূল কংগ্রেস ভবনে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল।

পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মেমারি ১ ও ২ ব্লক কমিটির উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সুপ্রিয় সামন্ত, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চ্যাটা্র্জী, সহ সভাপতি আশিষ ঘোষ দোস্তিদার, জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, প্রাক্তন কাউন্সিলার রত্না দাস, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি মুকেশ শর্মা, ১০ নম্বর ওয়ার্ড সভাপতি সোনা বিশ্বাস, স্নেহাশিষ ঘোষ দোস্তিদার সহ প্রমুখ বিশিষ্টজনেরা।

উক্ত সভায় উপস্থিত অতিথিরা সংগঠনের নামাঙ্কিত ইংরেজি নববর্ষের একটি ক্যালেন্ডারের উন্মোচন করা হয়।

মূলত শিক্ষক সংগঠনের সাংগঠনিক আলোচনার বিষয়বস্তু হলেও আসন্ন একুশের ভোটকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যকালে উন্নয়ণের প্রচারের কান্ডারী যে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতিরর সকল শিক্ষকরা সে কথা সকলের বক্তব্যে প্রকাশ পায়।

আয়োজক, সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক এবং তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি মেমারি ব্লকের সভাপতি কৌশিক মল্লিক জানান এই সাংগঠনিক সভায় আসন্ন বিধানসভা নির্বাচনে শিক্ষকরা কি ভাবে সরকারের উ্ন্নয়ণ সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন তার একটা রুপরেখা উপস্থিত তৃণমূল নেতৃত্বের কাছে পেলেন। তিনি তার শিক্ষকদের প্রতি আবেদন করেন রাজনৈতিক আঙ্গিনায় সরাসরি যুক্ত হয়ে সমাজের মেরুদন্ড হিসাবে কাজ করে এক সমৃদ্ধশালী সমাজের উপহার রাজ্যবাসী প্রদান করার জন্য

Related posts

প্রাথমিকে ২৬৯ জনের নিয়োগ বাতিলের নির্দেশিকায় অন্তবর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের 

E Zero Point

ট্রান্সফরমার লোড মাপতে গেলে হঠাৎই হামলা! বেধড়ক মারধর বিদ্যুৎ দপ্তরের কর্মীদের!

E Zero Point

পশুপাখি দত্তকঃ বর্ধমানের যুবক যুবতির অভিনব উদ্যোগ

E Zero Point

মতামত দিন