06/09/2026 : 11:01 PM
আমার বাংলা

রং খেলার দিনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৬ মার্চ ২০২৪ :


রং খেলার দিন বাড়ি থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে সোমবার দুপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, ঘটনায় আরেক যুবক গুরুতর জখম। পূর্বস্থলী দু’নম্বর ব্লকের চাপাতলার কাছে এদিন সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম জিৎ হালদার বাড়ি মুকসিমপাড়া পঞ্চায়েতের দুবরাজপুর এলাকায়। আহত আরেক যুবকের নাম সুশান্ত হাওলাদার তারও বাড়ির ঐ এক এলাকাতে, তাকে গুরুতর যখম অবস্থায় নবদ্বীপ প্রতাপনগর হসপিটালে পাঠানো হয়। জিৎ হালদার কে পূর্বস্থলী হসপিটালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত ওই যুবকের এক বন্ধু তিনি এলেন সোমবার তিনি জানান, মোটরবাইক নিয়ে পেট্রোল পাম্পে তেল ভরার জন্য গিয়েছিল তারা এরপরই একটি মোটর ভ্যানের সাথে তাদের ধাক্কায় এক বন্ধুর মৃত্যু হয় আর একজন ঘটনায় জখম হয়।

Related posts

তফসিলি সংলাপের গাড়ির শুভ উদ্বোধন পূর্বস্থলীতে

বর্ধমানে ৩০ জন পুরোহিত তৃণমূলে যোগদান

অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

মতামত দিন