27/08/2026 : 2:42 AM
Lok Sabha Election2024আমার বাংলাট্রেন্ডিং নিউজ

তৃণমূল প্রার্থীর প্রতি গান বেঁধে কটাক্ষ করলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, ২৬ মার্চ ২০২৪ :


রবিবার বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী কবি তথা গীতিকার অসীম সরকারের নাম ঘোষণা হয়েছে। এরপরই এদিন দোলের দিন সোমবার সকালে কালনায় জাপট এলাকায় ভবা পাগলার মন্দিরে পুজো দিয়ে ভবা পাগলার গান ধরলেন তিনি ভবার মন্দিরে বসে। পরবর্তী সময় সেখান থেকে হেঁটে পৌঁছান ১০৮ শিবমন্দির, সেখানে শিবের নাম সংকীর্তন করেন তিনি, পরবর্তী সময় কালনায় বিজেপি কর্মীদের সাথে নিয়ে কালনা চকবাজারে প্রচার করে দেয়াল লিখনের কাজেও হাত লাগান তিনি।


পরবর্তী সময়ে প্রশাসনের সাথে দেখা করে পূর্বস্থলীর উদ্দেশ্যে রওনা দেন, আর সেই সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে,তৃণমূল প্রার্থী মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শর্মিলা সরকারের উদ্দেশ্যে গান বেঁধে কটাক্ষ ছুড়ে দিলেন তিনি, তিনি এদিন গানের সুরে বলেন “ওমা শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার, তুমি অদৃশ্য মন দেখতে পারো কিন্তু চোর দেখার চোখ নেই তোমার তোমার, শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার”।


তিনি বলেন মতুয়া সম্প্রদায়ের মানুষদের ১০০ শতাংশ ভোট তিনি পাবেন, সিএএ মানুষের নাগরিকত্ব যাওয়ার বিষয় নয় নাগরিকত্ব দেওয়ার বিষয়।  এদিনের এই কার্যক্রমে আরও হাজির ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় সহ দলীয় কর্মী ও নেতৃত্ববৃন্দ।

Related posts

মঙ্গলকোটে একরাত্রি ব্যাপী কাবাডি প্রতিযোগিতা

E Zero Point

গ্ৰাম পঞ্চায়েতের উদ্যোগে নারী দিবস পালন

E Zero Point

অপ্রত্যাশিত ভাবে বাদ পড়লেন প্রাক্তণ ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্তঃ মেমারির পুরভোট সরগরম

E Zero Point

মতামত দিন