30/08/2026 : 11:15 AM
আমার বাংলা

চারুকলা শিল্পীদের প্রদর্শনী

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৬ মার্চ ২০২৪ :


পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যামন্দির এবং প্রশান্ত দাশগুপ্ত এডুকেশনাল অফ কলেজের যৌথ উদ্যোগে বসন্ত উৎসব এবং পুনর্মিলন উৎসব উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শনিবার।

সেই অনুষ্ঠান উপলক্ষে সেখানে হাজির ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যামন্দির হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর বিভাস বিশ্বাস, ভারত সেবাশ্রম সংঘের মহারাজ সৌরভানন্দ জি, পঞ্চায়েতের প্রধান রিতা দেবনাথ সহ বিশিষ্টজনেরা।

এদিন শনিবার বিদ্যানগর গয়া রাম দাস বিদ্যামন্দির স্কুল এর প্রধান শিক্ষক তিনি বলেন, কলেজটির ১০ বছর পূর্তি হচ্ছে আর সেই উপলক্ষে বসন্ত উৎসবের পাশাপাশি বিগত ১০ বছরে পাস আউট হয়ে যাওয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । পাশাপাশি বিগত তিনদিন ধরে চলা চারুকলা শিল্পীদের চিত্র প্রদর্শনীও। সেখানে হাজির বিভিন্ন দেশ থেকে আগত চিত্রশিল্পীদের অংকন চিত্র কিনতে আগ্রহী হন মন্ত্রি স্বপন দেবনাথ।

Related posts

উৎকর্ষ বাংলা কেন্দ্রে খাদি শিল্পের প্রশিক্ষণ

E Zero Point

দেবীপুরে বাউল ও লোকশিল্পী মিলন উৎসব

E Zero Point

তিরুপতি কোল্ডস্টোরেজঃ ক্ষতিপূরণের দাবীতে হাইওয়ে অবরোধ চাষীদের

E Zero Point

মতামত দিন