23/07/2026 : 8:27 AM
আমার বাংলা

ভোটের আগে জামালপুরে অবৈধ চোলাই মদ উদ্ধার

জিরো পয়েন্ট নিউজ জামালপুর, ২২ মার্চ ২০২৬:

গত ২১ এপ্রিল আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে জামালপুর থানার পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে গোপীকান্তপুর, চকদিঘী, মহিন্দর, ধুলুক ও নবগ্রাম এলাকায় অবৈধ দেশীয় চোলাই মদ প্রস্তুত ও মজুতের বিরুদ্ধে ব্যাপক রেড চালানো হয়। অভিযানের ফলে মোট প্রায় ৮৫ লিটার দেশীয় চোলাই মদ এবং আনুমানিক ৪২০ লিটার পাঁচুই (মদ প্রস্তুতির কাঁচামাল) উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়ায় নষ্ট করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা বজায় থাকে এবং একটি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ গড়ে তোলা যায়।

 

Related posts

মর্ডান আইসিইউ ইউনিটের উদ্বোধন মালদায়

E Zero Point

বাস-ট্রেকার শ্রমিকদের ঈদ বোনাস মেমারিতে

E Zero Point

বিকল্প কাজের দাবিতে বিক্ষোভ রেল হকারদের

E Zero Point

মতামত দিন