23/04/2026 : 9:08 AM
আমার দেশআমার বাংলা

সারাদিন প্রচার কর্মসূচিতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী

জিরো পয়েন্ট নিউজ জামালপুর, ২২ মার্চ ২০২৬:

সারাদিন বিরামহীন ভাবে প্রচার করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ভূতনাথ মালিক। সকাল থেকে একাধিক প্রচার সারছেন তিনি এবং ব্লক সভাপতি মেহেমুদ খাঁন। সকালে আঝাপুর অঞ্চলে প্রায় ৩০০ বাইক নিয়ে পুরো অঞ্চলজুড়ে বাইক মিছিল করেন।। সঙ্গে ছিলেন অঞ্চল সভাপতি ডা প্রতাপ রক্ষিত সহ সমস্ত অঞ্চল নেতৃত্ব। যে যে গ্রামের ভিতর দিয়ে গেছে মিছিল সেখানেই গ্রামবাসীরা বিশেষ করে মহিলারা বেরিয়ে এসে প্রার্থী ভূতনাথ মালিককে সমর্থন জানান। প্রতাপ রক্ষিত বলেন শীত,গ্রীষ্ম, বর্ষা মমতা ব্যানার্জী ই ভরসা। আঝাপুর অঞ্চলে আবার জোড়া ফুল ফুটবে। বিজেপির কোনো চক্রান্ত এখানে কাজ করবে না।

বিকালে মেহেমুদ খাঁন যান জারোগ্রাম অঞ্চলে। সেখানে ভূতনাথ মালিকের সমর্থনে সেখানে মহিষগড়িয়া থেকে তিলকুর , নারানপুর হয়ে খানপুর চৌমাথা পর্যন্ত একটি মিছিল করেন। হাজার হাজার এই অঞ্চলের কর্মী সমর্থক মিছিলে পা মিলিয়ে ভূতনাথ মালিককে সমর্থন জানান। খানপুরে একটি পথসভাও করা হয়। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি আলাউদ্দিন শেখ, জেলা পরিষদের সদস্য শোভা দে, সংখ্যা লঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, প্রধান নূরজাহান বিবি সাহানা সহ অন্যান্যরা।

রাস্তার দুই ধারে প্রচুর মানুষ তাঁদের সমর্থন জানান। অপরদিকে প্রার্থী ভূতনাথ মালিক পৌঁছে যান মুগরা অঞ্চলে।সেখানে সাঁকটিয়া মোড় থেকে মিছিল করা হয়। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি বিপ্লব গুহ সহ সকল অঞ্চল নেতৃত্ব। সাঁকটিয়া থেকে গুনর,আন গুনা, দেরিয়া পুর হয়ে উচিতপুর পর্যন্ত করা হয় মিছিল। প্রায় হাজার খানেক কর্মী সমর্থক এই মিছিলে অংশ নেন। বিপ্লব বাবু বলেন তাঁর অঞ্চলে মানুষের ব্যাপক সারা পাওয়া যাচ্ছে। মিছিল চলা কালীন এক মহিলা তাঁর মেয়ের বিয়ের ঠিক করেছেন কিন্তু মোদি সরকারের জন্য আজ সোনার দাম ২ লক্ষ টাকার কাছাকাছি। সোনা কিনতে পাচ্ছেন না। অথচ দিদির দেওয়া রূপশ্রীর ২৫ হাজার টাকা তিনি পাচ্ছেন। তাই কাঁদতে কাঁদতে তিনি বলেন মোদিকে আর ভোট নয়।

এর পর মেহেমুদ খাঁন ও ভূতনাথ মালিক জামালপুর ২ অঞ্চলে হুসুমপুর থেকে জামালপুর থানা মোড় পর্যন্ত একটি মিশিলে হাঁটেন। সেখানে ছিলেন অঞ্চল সভাপতি মিঠু পাল সহ অন্যান্যরা। থানা মোড় এসে সেখানে একটা পথসভা করেন। মেহেমুদ খাঁন বলেন জামালপুর থেকে যাই হয়ে যাক না কেনো ভূতনাথ মালিক জিতছেনই। প্রতিটা অঞ্চলেই তাঁদের কর্মী সমর্থকরা জোরদার প্রচার করছেন। প্রচুর মানুষ তাঁদের সমর্থন জানাচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তো রয়েছেই। কারণ সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা সিপিএম, বিজেপির লোকেরাও পেয়েছে। দিদি কোনো বাছ বিচার করেন নি। ভূতনাথ বাবু বলেন।

আজ যে কয়েকটা রেলি বা মিছিল করেছেন তাতে প্রচুর মানুষ তাঁকে সমর্থন করছেন, আশীর্বাদ করছেন। জামালপুরের ঘরের ছেলে হিসাবে তিনি জামালপুর বাসীদের কাছে তাঁকে ভোট দিয়ে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী করার আবেদন করেন।

Related posts

নারী নির্যাতনের প্রতিবাদে মিছিল

E Zero Point

এন.এস.এস. এর উদ্যোগে ক্লিননেশ ড্রাইভ

E Zero Point

মেমারিতে সরকারী প্রকল্পের পানীয় জলের ট্যাঙ্ক খুলে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ

E Zero Point

মতামত দিন