07/09/2026 : 1:37 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বিভিন্ন দাবী নিয়ে মেমারির বিডিওকে বামেদের ডেপুটেশন

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৯ নভেম্বর ২০২৪ :


বামদের বিভিন্ন শাখা সংগঠন ১৭ দফা দাবী নিয়ে মঙ্গলবার মেমারি ১ ব্লক অফিস প্রাঙ্গণে বিক্ষোভ সভা করে ডেপুটেশন জমা দেন মেমারি ১ সমষ্টি উন্নয়ণ আধিকারিক শতরূপা দাসের কাছে। ডেপুটেশন শেষে  ব্লক অফিস থেকে বামুনপাড়া মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল হয়।

বাম সংগঠন সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন, সি.আই.টি.ইউ মেমারি ১ পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটি ও ব্লক কমিটির উদ্যোগে  ১৭ দফা দাবীর ভিত্তিতে ডেপুটেশন জমা করেন। দাবীগুলির মধ্যে অন্যতম হলো আবাস যোজনা ও বাংলার গৃহ নির্মাণ প্রকল্পে প্রকৃত গরীব প্রাপকদের ঘর দিতে হবে, কৃষকের কৃষি ঋণ মকুব করতে হবে, ১০০ দিনের কাজ চালু করতে হবে, মহিলা নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, কর্পোরেটরদের হাতে জমি তুলে দেওয়া চলবে না, এক দেশ এক নির্বাচনের নামে গণতন্ত্র হত্যা করা চলবে না ইত্যাদি।

বিক্ষোভ সভায় উপস্থিত বাম নেতারা বক্তব্য রাখেন। মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক পীয়ুষ বিশ্বাস বলেন,  ২০১১ থেকে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা বিভিন্ন প্রশাসনিক স্তরে লুঠের সাম্রাজ্য গড়ে তুলেছে, গোটা রাজ্য আবাস যোজনায় কোটি কোটি টাকার দুর্নীতি করার পর আবাস যোজনার তালিকায় প্রকৃক দরিদ্র মানুষেরা ঘর পায় না।

( ছবি – নূর আহামেদ)

 

Related posts

মঙ্গলকোটে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান ও ত্রাণ বিলি

আবর্জনা সংগ্রহে বালতি বিতরণ করল গুসকরা পৌরসভা

ezeropoint +91 7797331771

স্কুটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম ২

ezeropoint +91 7797331771

মতামত দিন