08/09/2026 : 2:53 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে বিজেপির কার্যালয়ে পুলিশি হানা, উত্তাল বনমসজিদ এলাকা

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ২ এপ্রিল ২০২১:


শুক্রবার বিজেপির নির্বাচনী কার্যালয় আচমকাই উত্তাল হয়ে উঠল পূর্ব বর্ধমানের কালনা রোডের বনমসজিদ এলাকা। প্রায় ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। জানা যায় গোটা ঘটনায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি।

এদিন বিজেপির জেলা সাধারণ সম্পাদক প্রবাল রায় জানিয়েছেন, বর্ধমান উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী রাধাকান্ত রায়ের নির্বাচনী কার্য্যালয় করা হয়েছে বনমসজিদ এলাকার সুভাষ দে-র বাড়িতে। এদিন বর্ধমান উত্তর বিধানসভার ৫টি মণ্ডলের কার্যকর্তাদের নিয়ে নির্বাচনী বৈঠক ডাকা হয়েছিল।


প্রবাল রায় আরও জানিয়েছেন, যথারীতি এদিন সকাল থেকেই সেই বৈঠক চলে। এদিন উক্ত ওই বাড়ির মালিক সুভাষ দে জানিয়েছেন, দু মাসের জন্য বিজেপিকে এই বাড়ির একাংশ ভাড়া দেওয়া হয়েছে নির্বাচনী কার্যালয় করার জন্য। এদিন যখন বৈঠক চলছিল সেই সময় তিনিও বৈঠকে হাজির ছিলেন। হটাৎ পুলিশের রেট হয় । বিজেপি কর্মীদের একাংশ মনে করেছেন তৃণমূলী গুণ্ডারাই এই ঘটনাটি ঘটিয়েছে।

 

Related posts

কাঠিয়াবাবা নিম্বার্ক আশ্রমের কম্বল বিতরণ মেমারিতে

ezeropoint +91 7797331771

পশ্চিমবঙ্গ মানবাধিকার সংরক্ষণ সংঘের স্বাধীনতা দিবস উদযাপন ও দুঃস্থদের বস্ত্র দান

ezeropoint +91 7797331771

কম্বল, ভ্যানরিক্সা, হুইল চেয়ার প্রদান মেমারিতে

ezeropoint +91 7797331771

মতামত দিন