07/09/2026 : 12:52 PM
আমার বাংলা

সাতগেছিয়ায় কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য ঘটকপাড়ায়

জিরো পয়েন্ট নিউজ মন্তেশ্বর, মৃত্যুঞ্জয় যশ, ৭ সেপ্টেম্বর ২০২৬ :


বাড়ির পাশের কাঁঠাল গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি থানার সাতগেছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রদীপ দাস (৫৩)। তিনি ঘটকপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে খবর, সোমবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির সীমানায় থাকা একটি কাঁঠাল গাছের ডাল থেকে প্রদীপবাবুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এই দৃশ্য দেখার পরেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা এবং তাঁদের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা।

ঘটনার বিবরণ জানিয়ে পরিবারের তরফে অবিলম্বে মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহটি গাছ থেকে নামিয়ে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই স্পষ্ট হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related posts

মেমারিতে যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা, গ্রামবাসী ভাঙচুর করলো বন্ধুর বাড়ি

ezeropoint +91 7797331771

কান্দিতে সবলা মেলার উদ্বোধন করলেন মন্ত্রী সাধন পান্ডে

মন্তেশ্বরে সয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বচ্ছতা অভিযান

ezeropoint +91 7797331771

মতামত দিন