06/09/2026 : 10:48 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

অবশেষে এলাকাবাসীদের দাবি পূরণ মেমারিতে, কাজ শুরু হলো….

জিরো পয়েন্ট নিউজ–অতনু ঘোষ, মেমারি,১৯ মে ২০২৪ :


শনিবার মেমারির দেবীপুর কালিতলায় স্পীড ব্রেকারের দাবীতে দেবীপুর বুলবুলিতলা রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দু থেকে আড়াই ঘন্টা ধরে চলে এই অবরোধ। পুলিশের আশ্বাসেও অবরোধ কারীরা অবরোধ থেকে সরে আসেননি শেষে মেমারি এক ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন‍্যা বেরা ঘটনাস্থলে পৌঁছান এবং এলাকাবাসীদের সাথে কথা বলে স্পীড ব্রেকার করার আশ্বাস দেওয়ার পরই অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

মেমারি ১ ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দেওয়া আশ্বাসের কয়েক ঘন্টা পরই দেখা গেল দেবীপুর বুলবুলিতলা রোডে উপর কালিতলার কাছে তৈরি হচ্ছে স্পিড ব্রেকার। গত কাল অর্থাৎ শনিবার এই স্পীড ব্রেকার তৈরীর কাছ শুরু হয় এবং আজ রবিবারও দেখা গেল দেবীপুর কালীতলায় দেবীপুর বুলবুলিতলা রোডে সেই স্পীড ব্রেকার তৈরীর কাজ চলছে।

বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আশ্বাস বা প্রতিশ্রুতি দেওয়ার পরও হয়না সমস্যার সমাধান কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে মেমারি এক ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিকের আশ্বাসের কয়েক ঘণ্টার মধ্যেই এলাকাবাসীদের যে দাবি তা পূরণ হলো, আর তাতে যথেষ্টই খুশি এলাকার মানুষেরা।

Related posts

পশুপতি অ্যাথলেটিক ক্লাবের নেতাজী জন্মজয়ন্তী উৎসব

ezeropoint +91 7797331771

সারা ভারত কৃষকসভার প্রতিবাদ দিবস মেমারি ও গলসিতে

ezeropoint +91 7797331771

মন্তেশ্বরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল

ezeropoint +91 7797331771

মতামত দিন