26/02/2026 : 8:44 AM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গমেমারি

সারা ভারত কৃষকসভার প্রতিবাদ দিবস মেমারি ও গলসিতে

সেখ নিজাম আলম ও নূর আহামেদঃ রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে আজ সারা ভারত কৃষকসভার পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার গলসী-২ পঞ্চায়েতের অন্তর্গত গলসী বাজারে ইনডিয়ান ব্যাঙ্কের সামনে প্রতিবাদ দিবস পালন করা হলো।

মেমারি-১ ব্লকের বিভিন্ন অঞ্চল পঞ্চায়েত অফিসে একই কর্মসূচী অনুসারে বামপন্থী নেতাদের মাধ্যমে ডেপুটেশন দেওয়া হয়।

দলুইবাজার-২ ও গোপগন্তার-২ গ্রাম পঞ্চায়েত অফিসে কৃষকসভার নেতারা ডেপুটেশন জমা দেন।

উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাম কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর ও যুব সংগঠকবৃন্দ সহ স্থানীয় কর্মী সমর্থকগন ও সাধারন মানুষ। এই প্রতিবাদ সভায় সাধারন মানুষের আজকে ব্যাপক সারা পাওয়া যায়।

সারা ভারত কৃষকসভার পক্ষ আজকের প্রতিবাদ দিবসে অনত্যম দাবীগুলী হলঃ
১) ভাগ চাষি সহ সমস্তকৃষক দের ক্ষতিগ্রস্ত ও অবিক্রিত ফসলের পূর্নাঙ্গ ক্ষতি পুরন চাই। বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করতে হবে।পি,এম,কে প্রকল্পের টাকা বাড়িয়ে ১৮০০০/করতে হবে।
২)লক ডাউনের ক্ষতি পুরন হিসাবে পরিবার প্রতি ১০০০০/-টাকার প্যাকেজ ঘোষণা করতে হবে। প্রত্যেক গরিব মানুষ কে (জন প্রতি) ১৫কেজি চাল/গম এবং ডাল, ভোজ্য তেল,আলু মশলা সরবরাহ করতে হবে।
৩), প্রত্যেক পরিযায়ী শ্রমিক কে বিনা খরচে ফিরিয়ে এনে সকল কে১০০০০/টাকা অনুদান ও ন্যায্য মজুরি তে কাজর ব্যবস্থা করতে হবে।
৪) সমস্ত কৃষক ও খেতমজুর দের সমস্ত ঋণ মকুব করতে হবে।কৃষি ঋণ পরিশোধ প্রক্রিয়া বন্ধ রেখে খরিফ চাষের জন্য নতুন ঋণের ব্যবস্থা করতে হবে।
৫) অবিলম্বে ধান কাটার কাজে রে গা কে যুক্ত করার মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি কার্যকরী করতে হবে।
৬) স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটাতে হবে। করোনা টেষ্ট আরো বাড়াতে হবে।
৭) বিমানে জ্বালানির দাম লিটার প্রতি ২২টাকা৫৪পঃ কমানো হয়েছে। ডিজেলের দাম লিটার প্রতি ২২টাকা কমাতে হবে।
৮)অতি ধনী দের উপর বাড়তি কর চাপাতে হবে। বিদেশ থেকে ধনী দের কালো টাকা ফিরিয়ে আনতে হবে।

.

Related posts

কান্দিতে সবলা মেলার উদ্বোধন করলেন মন্ত্রী সাধন পান্ডে

E Zero Point

তৃণমূল যুব নেতার উদ্যোগে বাগিলাতে বৃক্ষরোপন

E Zero Point

মঙ্গলকোটের আকাশে উদীয়মান অপূর্ব চৌধুরী, অস্তাচলে সিদ্দিকুল্লাহ চৌধুরী

E Zero Point

মতামত দিন