29/08/2026 : 3:58 PM
আমার বাংলাচুঁচুড়াদক্ষিণ বঙ্গহুগলি

বিপ্লবী ক্ষুদিরাম বোসের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ চুঁচুড়া বিজেপির

জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী, চুঁচুড়া, ১১ অগস্ট ২০২০:


আজ ১১ই আগষ্ট। ১৯০৮ খ্রীষ্টাব্দের আজকের দিনেই দেশমাতৃকার শৃঙ্খল মোচনে ফাঁসির মঞ্চে আত্মনিবেদিত হয়েছিল যে প্রাণ,তিনি হলেন মৃত্যুঞ্জয়ী বীর বিপ্লবী ক্ষুদিরাম।
আজ তাই বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৩ তম আত্মবলিদান দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টীর জেলার নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এর উদ্দ্যোগে এবং ভারতীয় জনতা পার্টী র ২১ নং ওয়ার্ড কমিটি র ব্যবস্থাপনায়, হুগলি-চুঁচুড়া পৌরসভান্তর্গত ২১ নং ওয়ার্ড স্থিত মোগলটুলী নেতাজী সংঘের, ক্ষুদিরাম উদ্যানে ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্ত্তিতে মাল্যদান পূর্বক জাতীয় পতাকা উত্তোলন করে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের বিশেষ অনুষ্ঠান পালন করা হয়। সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ছাড়াও
উক্ত এই শ্রদ্ধাজ্ঞাপনর বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির হুগলি জেলার সভাপতি শ্রী গৌতম চ্যাটার্জি, মন্ডল সভাপতি প্রণব কুমার সাহা, মমতা বন্দ্যোপাধ্যায়, খোকন বিশ্বাস, সুমন আচার্য্য, রাজু দাস, অপূর্ব মাল সহ ভারতীয় জনতা পার্টী র একাধিক নেতা, কর্মী ও সমর্থক বৃন্দ।

Related posts

স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের, বিক্ষুব্ধ জনতার পথ অবরোধ

E Zero Point

বিনা বিজ্ঞপ্তিতে অস্থায়ী ৫০ সাফাইকর্মীকে ছাঁটাই মালদা হাসপাতালে

E Zero Point

জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ফলাফলঃ মুখ্যমন্ত্রী

E Zero Point

মতামত দিন