22/07/2026 : 3:42 PM
Lok Sabha Election2024আমার বাংলাট্রেন্ডিং নিউজ

বৃষ্টিকে উপেক্ষা করে মন্ত্রী, বিধায়কের সাথে প্রচারে তৃণমূল প্রার্থী

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২০ মার্চ ২০২৪ :


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডালি নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছাতে হবে, কর্মীদের বুধবার এমনই বার্তা দিয়ে পূর্বস্থলী পঞ্চায়েতের অন্তর্গত বৈদিক পাড়া এলাকায় বুড়ো মা মন্দিরে পূজো দিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায়  বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের প্রচারে, সঙ্গে ছিলেন মন্ত্রী ও বিধায়ক।

এদিন বুধবার সকালেই তিনি হাজির হয়ে যান পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে, সেখানে স্থানীয় বুড়োমা মন্দিরে পুজো দিয়ে মানুষের সাথে ছাতা মাথায় জনসংযোগে বেরিয়ে পড়েন, হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, ব্লক সভাপতি বদরুল আলম মন্ডল, ব্লকের যুব সভাপতি রতন ঘোষাল সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

Related posts

করোনা পরিস্থিতিতে বিধিনিষেধ মেনে ভোটগ্রহণ শুরু মালদায়

E Zero Point

খন্ডঘোষে অঙ্কন ও প্রবন্ধ প্রতিযোগিতা

E Zero Point

স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল গুসকরা শহর তৃণমূল যুব কংগ্রেস

E Zero Point

মতামত দিন