30/05/2026 : 2:22 PM
আমার বাংলা

ভিড়ের চাপে জেটির রেলিং ভেঙে পদপিষ্ট

জিরো পয়েন্ট নিউজ, নদীয়া, ২০ মার্চ ২০২৪ :


দোল পূর্ণিমা উপলক্ষ্যে এখন থেকেই দেশবিদেশের ভক্তরা আসতে শুরু করেছেন নবদ্বীপ, মায়াপুরে। কয়েক হাজার ভক্তকে নিয়ে মঙ্গলবার কেশবজী গৌড়িয় মঠে নগর পরিক্রমা করে স্বরূপগঞ্জ যাওয়ার পথে নবদ্বীপ ফেরিঘাটের জেটিতে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়।

তখনই ভিড়ের চাপে জেটির রেলিং ভেঙে পড়ে। তখনই হুড়োহুড়িতে অন্তত ১৫ জন পদপিষ্ট হন বলে খবর। পুলিশ জখম অবস্থায় ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। তাঁদের মধ্যে ৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর জখম এক শিশু, ৩ জন মহিলা সহ ৫ জনের চিকিৎসা চলছে হাসপাতালে। নবদ্বীপ ফেরিঘাটে জেটিতে ভিড়ের চাপে রেলিং ভেঙে শিশু, মহিলা সহ বেশ কয়েকজন পদপিষ্ট হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Related posts

এটিএম চোর গ্রেফতার

E Zero Point

স্টুডেন্ট ক্রেডিট কার্ডঃ বিপাকে কালনার ছাত্র

E Zero Point

লকডাউন অমান্যকারীদের উপর কড়া নজর নাদনঘাট পুলিশের

E Zero Point

মতামত দিন