22/07/2026 : 6:23 PM
আমার বাংলা

সাংবাদিকের পিতৃবিয়োগ

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৩০ অক্টোবর ২০২৪ :


মেমারি প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক কৌশিক চ্যাটার্জীর পিতা কমলকান্তি চ্যাটার্জি পরলোকগমন করেন মঙ্গলবার মধ্যরাতে। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের অন্তর্গত আঝাপুর গ্রামের নিজ বাসভবনে অসুস্থজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কমলকান্তি চ্যাটার্জি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। বর্তমানে তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নাতনী ও কন্যা বর্তমান। বুধবার দুপুরে স্থানীয় শ্মশানে সাংবাদিক কৌশিক চ্যাটার্জীর পিতা কমলকান্তি চ্যাটার্জির পার্থিব দেহের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

মেমারি প্রেস ক্লাবের সকল সদস্য সদস্যাদের পক্ষ থেকে সভাপতি নূর আহামেদ, সম্পাদক আনোয়ার আলি, হিসাবপরীক্ষক পার্থ সখা অধিকারী ও সহ সভাপতি সুমন বিশ্বাস আঝাপুরে সাংবাদিক সদস্য কৌশিক চ্যাটার্জীর বাড়িতে গিয়ে, তার পিতার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন।

Related posts

আমের উৎসবে সমস্ত রেসিপি আম দিয়ে শহরে চলছে”ম্যাঙ্গো ম্যানিয়া”

E Zero Point

রাজ্যসরকারের কর্মসূচী প্রচারে যুব তৃণমূল কংগ্রেস

E Zero Point

জগদ্ধাত্রী পূজা উপলক্ষে শীত বস্ত্র বিতরণ

E Zero Point

মতামত দিন