15/07/2026 : 3:36 AM
Deepavali/KaliPuja 2024.ট্রেন্ডিং নিউজ

৪০ তম শ্যামা পূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান

জিরো পয়েন্ট নিউজ – পরাগ জ্যোতি ঘোষ, মঙ্গলকোট, ২ নভেম্বর ২০২৪ :


৪০ বছরে পদার্পণ করলো কৃষ্ণপুর মাঠ গোবিন্দপুর নিউ প্রতিদ্বন্দ্বী সংঘের শ্যামা পূজা। এই শ্যামা পূজার মূল উদ্যোক্তা হলেন প্রাক্তন শিক্ষক প্রদীপ চক্রবর্তী । তিনি জানান ৪০ বছর ধরেই পূজা চলছে। প্রতিবছরই অ্যামেচার পার্টির যাত্রা অভিনয় হয়। পাঁচ বছর ধরে যাত্রা হয়নি। কিন্তু অন্যান্য অনুষ্ঠান হয়েছে। এবারের অনুষ্ঠানগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সুদীপা ডান্স গ্রুপ ও অন্নপূর্ণা ডান্স একাডেমি নৃত্য অনুষ্ঠান ।

এছাড়াও আছে বিভিন্ন অনুষ্ঠান ।তবে সবথেকে আকর্ষণীয় অনুষ্ঠান হল দিগবিজয়ীর পুতুল নাচ । প্রদীপবাবু জানান গ্রামের তপশীল জাতি এবং সাধারণ মানুষের উদ্যোগে এই পূজা অনুষ্ঠিত হয়। মানুষকে আনন্দ দান করাই হলো তাদের মূল উদ্দেশ্য।

Related posts

আপনি কী জানেন ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস কেন?

E Zero Point

“কথাটি সামাজিক দুরত্ব কেন? শারীরিক নয় কেন?”- এক অভিনব আড্ডার আয়োজন হতে চলেছে মেমারিতে

E Zero Point

প্রখর সূর্যের তাপকে মাথায় ভোটের প্রচার করলেন প্রার্থী

E Zero Point

মতামত দিন