15/09/2026 : 3:35 PM
ট্রেন্ডিং নিউজ

পরিবেশ রক্ষার বার্তা, জামাইষষ্ঠী’তে মিষ্টির গাছ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, হাওড়া, ১২ জুন ২০২৪ :


আজ জামাইষষ্ঠী। আর তার আগে নানা স্বাদের মিষ্টি বিক্রির পাশাপাশি এবার মিষ্টির গাছ তৈরি করে পরিবেশ রক্ষার বার্তা দিল হাওড়ার কুলগাছিয়ার এক প্রসিদ্ধ মিষ্টান্ন বিপণী। শুধু মিষ্টির গাছ তৈরি করে বা বিক্রি করে নয় ক্রেতাদের কাছে গাছ লাগানোর কথা বলে পরিবেশ রক্ষার বার্তা দেন তারা। ৫০০ গ্রাম ওজনের মিষ্টির গাছটির দাম পড়বে ৩০০ টাকা। জামাইষষ্ঠীর আগে মিষ্টির গাছ তৈরি করা প্রসঙ্গে মিষ্টান্ন ব্যবসায়ী জানান, এই দাবদাহ পরিবেশের জন্য আমরাই দায়ী।

পরিবেশের কথা মাথায় না রেখে আমরা প্রতিনিয়ত গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছি। আর পরিবেশের কথা মাথায় রেখেই এই মিষ্টির গাছ তৈরি করেছি এবং সকলকে গাছ লাগানোর বার্তা দিচ্ছি। বছরের কয়েকটা দিন মিষ্টির দোকানে ক্রেতাদের ভীড় উপচে পড়ে। তার মধ্যে জামাইষষ্ঠী তেমনই একটা দিন। আর সেই কারণে এই দিনটাকে বেছে নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Related posts

টোটো চালিয়ে সংসার ও পড়াশুনো চালাচ্ছে হুগলির তমা

ezeropoint +91 7797331771

অর্থনৈতিক দিক থেকে পেছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য ‘প্রজ্বলন’

ezeropoint +91 7797331771

পাহাড়হাটী স্কুলে সাফল্যের সাথে অনুষ্ঠিত হল ‘অ্যাবাকাস ট্যালেন্ট সার্চ এক্সাম’

ezeropoint +91 7797331771

মতামত দিন