12/04/2026 : 10:02 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

করোনা পরিস্থিতিতে বিধিনিষেধ মেনে ভোটগ্রহণ শুরু মালদায়

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ২৬ এপ্রিল ২০২১:


অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলার ৬টি আসনে শুরু হলো নির্বাচন প্রক্রিয়া।
সোমবার ভোর থেকে বিভিন্ন বুথের সামনে ভোট দেওয়ার জন্য লম্বা লাইন লক্ষ্য করা যায় ভোটারদের।


মালদা জেলার চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া, গাজোল এবং হবিবপুর বিধানসভা কেন্দ্রে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া। করোনা পরিস্থিতিতে বিধিনিষেধ মেনে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়।
প্রতিটি বুথে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী।

করোনা পরিস্থিতিতে ভোটকেন্দ্রের বাইরে সাদা রং দিয়ে গন্ডি কাটা হয় ভোটারদের দারানোর জন্য। সামাজিক দূরত্ব বজায় রেখে ভোট দেন ভোটাররা। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় সকাল থেকে শুরু হয় ভোটদান প্রক্রিয়া।করোনা পরিস্থিতিতে ভোট কর্মী, কেন্দ্রীয় বাহিনী এবং ভোটারদের মুখে ছিল মাস্ক।

Related posts

মেমারি পৌরসভা শুধু ইঁট-কাঠ-পাথরের জন্য নয়, মানবিক বিকাশের আর এক নামঃ চেয়ারম্যান স্বপন বিষয়ী

E Zero Point

উপপ্রধানকে পুকুর থেকে উদ্ধার কালনায়

E Zero Point

সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য ঐক্যশ্রী

E Zero Point

মতামত দিন