07/09/2026 : 5:15 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

লায়ন্স ক্লাব অফ রিষড়ার মানবিক প্রয়াসে উপকৃত অসহায় মানুষ

রূপাঞ্জন রায়ঃ এই লকডাউন এর সময় দু মাসের বেশি সময় ধরে বিভিন্ন প্রান্তে অসুবিধায় পড়া মানুষের পাশে সহযোগিতার নিরবিচ্ছিন্ন ভাবে হাত বাড়িয়েছে লায়ন্স ক্লাব অফ রিষড়া। এখনও এমন অনেক পরিবার আছে যারা বর্তমানে খুব দুর্দশাগ্রস্থ কিন্তু সে ভাবে এগিয়ে আসতে পারেন না সংকোচ ও লোকলজ্জ্বার কারনে। গত শনিবার শ্রীরামপুরের পঞ্চাননতলায় এই রকম ১০৫ টি পরিবার খুঁজে, তাদের হাতে তুলে দেওয়া হলো আটা, আলু , পেঁয়াজ, ডিম, বিস্কুট, নানারকম সব্জি , তেল , সয়াবিন ও মাস্ক এবং শিশুদের জন্য খাতা ও পেন। লায়ন্স ক্লাব অফ রিষড়ার এই খাদ্যসামগ্রী দানের কর্মসূচীতে উপস্থিত ছিলেন শ্রীরামপুর থানার আই সি ও সংশোধনাগারের নিয়ন্ত্রক তারক চন্দ্র দাস।

অন্যদিকে গত সন্ধ্যায় লায়ন্স ক্লাব অফ রিষড়ার অন্যতম সদস্য ডাঃ রাতুল চট্টোপাধ্যায় এর ছেলের জন্মদিন ছিল আর সেই জন্মদিন আর পাঁচজনের মত ঘরে কেক কেটে কিংবা পার্টী করে নয় জন্মদিন পালন করা হল একটু অন্যরকম ভাবে – অসহায় নিরন্ন মানুষের সাথে। জন্মদিন উপলক্ষে চাতরা শিতলাতলা গাবতলা দূর্গোৎসব কমিটির ব্যবস্থাপনায় কম্যুনিটি কিচেনে
ডাঃ রাতুল চট্টোপাধ্যায় এর সৌজন্যে লায়ন্স ক্লাব অফ রিষড়া ৩৫০ জন মানুষের হাতে তুলে দিল রাত্রের আহার।

Related posts

কমরেড মহম্মদ সেলিম করোনা সংক্রমিত

মেমারিতে নাবালিকা ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে গ্রেফতার এক টোটো চালক

ezeropoint +91 7797331771

শিক্ষক দিবসে রাজ্যের শিক্ষকদের শিক্ষা রত্ন পুরস্কার

ezeropoint +91 7797331771

মতামত দিন