22/07/2026 : 6:21 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি থেকে গ্রেপ্তার ভুয়ো সিবিআই অফিসার

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৪ অক্টোবর ২০২১:


ভুয়ো শব্দটি পিছু ছাড়ছে না রাজ্যের মানুষের কাছে। এবার খোদ মেমারিতে গ্রেপ্তার হলো ভুয়ো সিবিআই অফিসার। পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার আমরা মোড় এলাকার বাসিন্দা মেমারি শহরের নাগাপাড়াতে ঘর ভাড়া নিয়ে থাকতো সন্দীপ বাড়ুই নামে ভুয়ো সিবিআই অফিসার।

জাবুই গ্রামের রাজকৃষ্ণ ঘোষের অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ সন্দীপ বাড়ুই কে গ্রেপ্তার করে। জানা যায় তিনি অভিযোগকারীকে রেলের গ্রুপ ডি পদে চাকরি করে দেওয়া হবে এমন আশ্বাস দিয়ে ৫ হাজার টাকা নিয়েছিলেন।

রবিবার অভিযুক্তকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু সরকারী সিল, বেশ কিছু ফর্ম ও ভুয়ো সিবিআই অফিসারের পরিচয় পত্র।



Related posts

পান্ডুয়ার যুব তৃণমূল কর্মীদের উদ্যোগে মানবতার টানে রক্তদানকারী সিভিক ভলেন্টিয়ারকে উৎসাহদান

E Zero Point

পান্ডুয়ার রেশন দোকান গুলিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মুসুর ডাল দেওয়া শুরু হল

E Zero Point

শিক্ষাকর্মীদের কনভেনশন বর্ধমান শহরে

E Zero Point

মতামত দিন