27/08/2026 : 11:57 PM
আমার বাংলাকলকাতাদক্ষিণ বঙ্গ

এসএসকেএম হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে করোনা হানা, বন্ধ হাসপাতালের একাংশ

বিশেষ প্রতিনিধি, কলকাতা: এসএসকেএম হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে করোনার হানা। এর জেরে আপাতত বন্ধ নিউরো সার্জারি বিভাগে রোগী ভর্তির প্রক্রিয়া। যতদিন না জীবাণুমুক্ত করনের কাজ শেষ হবে ততদিন বন্ধ থাকবে নিউরো সার্জারি বিভাগের একাংশ। হাসপাতাল সূত্রে খবর, এসএসকেএম হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে ছয়জন রোগীর দেহে মিলেছে করোনা সংক্রমণ। এই ছয় জনের অস্ত্রপ্রচার হওয়ার কথা ছিল। সেই মত এদের শারীরিক পরীক্ষা করা হয়।তখনই সংক্রমণ ধরা পড়ে। এরপর তড়িঘড়ি ওই ৬ জনকে অন্যত্র স্থানান্তর করা হয়। সেখানের বাকি রোগীদেরকে ও সরিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই ওই ছয় জনের সংস্পর্শে কারা এসেছিলেন সেই বিষয়ে একটি তালিকা তৈরি করে তাদের নমুনা পরীক্ষা করা হবে। এরপর পরবর্তী পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেওয়া হবে। তবে জীবাণুমুক্ত করনের কাজ চলাকালীন বন্ধ থাকবে হাসপাতালের ওই বিভাগের একাংশ।

Related posts

২৫শে ডিসেম্বর গুরু পরমানন্দ মহারাজের জন্ম দিবস পালন করা হলো

E Zero Point

অকাল বর্ষণে আলু চাষিদের মাথায় হাত মেমারিতে

E Zero Point

ফল ঘোষণার আগেই, তৃণমূল-বিজেপি সংঘর্ষ পূর্ব বর্ধমানে

E Zero Point

মতামত দিন