27/08/2026 : 4:21 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

করোনা পজিটিভ পরিবারের পাশে জামালপুর পঞ্চায়েত সমিতি

আহাম্মদ মির্জা, জামালপুর, ২৪ জুলাইঃ


আজ পাড়াতল ২ নং গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর  গ্রামের করোনা পজিটিভ পরিবারের পাশে এসে দাঁড়ালো জামালপুর পঞ্চায়েত সমিতি সমিতির সভাপতি মেহমুদ খাঁন। তিনি জানান যে, আমরা খবর পেয়েছিলাম উক্ত পরিবারটি অসহায় অবস্থার মধ্যে আছে। তাই পাড়াতল ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মাফিয়া বেগম ও পঞ্চায়েত সদস্য আনোয়ার সরকার পরিবারটির বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। বিগত দিনে জামালপুরে একদিনে ১২ জন করোনা পজিটিভ হওয়ার পর জামালপুর ব্লকের মানুষ আতঙ্কে আছেন।  জামালপুর ব্লকের জনগণের প্রতি তিনি মেহমুদ খাঁন আবেদন করেন সবাই যেন মাস্ক পরে থাকেন ও প্রয়োজন ছাড়া যেন ঘরেরই বাইরে যেতে মানা করেন।

প্রসঙ্গগত উল্লেখ্য আজও জামালপুরের বিডিও অফিস সংলগ্ন এলাকায় ৪৭ বছরের এক ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসে। প্রশাসন থেকে উক্ত জায়গাটি সীল করা হয়।

Related posts

নিজস্ব প্রযুক্তিতে জীবাণুমুক্ত বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু হলো মেমারিতে

E Zero Point

পূর্বস্থলীতে দীনদয়াল উপাধ্যায়ের এর জন্মদিন পালন

E Zero Point

ভোররাতে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, মৃত ১

E Zero Point

মতামত দিন