27/08/2026 : 1:45 AM
আমার বাংলাআলিপুরদুয়ারউত্তর বঙ্গ

চালের দানায় ভারতের মানচিত্র অঙ্কন করে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ আলিপুরদুয়ায়ের স্নেহার

জিরো পয়েন্ট নিউজ, আবিদ হোসেন, আলিপুরদুয়ার, ১৭ অগাষ্ট, ২০২০:


এ যেন অসাধ্য সাধন। একটি ছোটো চালের দানায় ভারতের মানচিত্র একে তাক লাগিয়ে দিলেন সাড়া বিশ্বকে। কতোটা ধৈর্য শক্তি এবং প্রতিভা থাকলে এমন টা সম্ভব তা প্রমাণ করলো স্নেহা।একটি চালের দানায় ভারতের মানচিত্র একে তাক লাগালো আলিপুরদুয়ারের স্নেহা দাস।স্নেহার বাড়ি আলিপরদুয়ারের সূর্য নগরের ৮ নং ওয়ার্ডে।বর্তমানে সে আলিপরদুয়ার মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ।তিনি গত ৯ জুলাই একটি ০.৫ cm ছোট চালের দানায় ভারতের মানচিত্র অঙ্কন করে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই পোষ্ট ফেসবুক ভাইরাল হয়।

এরপর গত ৯ই আগস্ট ইন্টারন্যাশনাল বুকস অফ রেকর্ডস এর স্বীকৃতি লাভ করেন তার সেই চিত্র।চালের মধ্যে ভারতের মানচিত্র একে তাক লাগিয়ে দিয়েছে ভারতবাসীকে।স্নেহা জানান,”ভাবিনি যে এই বড়ো স্থানটা অর্জন করতে পারব।
আমার ভালোলাগা কাজ গুলো কখনোই আমি শিখতে পারিনি। তাও কাজ গুলোর প্রতি খুব ভালোবাসা আমার ছোটো থেকেই। নাচ, আঁকা,এটা ওটা বানানো। আজকে এই বড়ো প্রাপ্তির জন্য আমি খুব আনন্দিত । আমাকে এত সাপোর্ট করার জন্য ধন্যবাদ সবাইকে।”

Related posts

পূর্বস্থলী স্টেশনে এসে পৌঁছাল কিষান রেল

E Zero Point

ভারতমালা প্রকল্পে জমি অধিগ্রহণ মামলায় দ্রুত বিচার পেতে কলকাতা হাইকোর্টের দারস্থ মঙ্গলকোটের জমি মালিক

ezeropoint

জৌগ্রাম হাইরোডে দুর্ঘটনা, আহত ২

E Zero Point

মতামত দিন