26/08/2026 : 10:12 PM
আমার দেশ

গত চব্বিশ ঘন্টায় ৬৬,৫৫০ জন করোনা থেকে সুস্থ হয়ে ওঠার নতুন রেকর্ড

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ২৫ অগাষ্ট, ২০২০:


কেন্দ্রের সমন্বিত কৌশলগুলি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি বাস্তবায়িত করায় ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।

দেশে গত চব্বিশ ঘন্টায় ৬৬,৫৫০ জন সংক্রমিত সুস্থ হয়ে উঠেছেন, যা একটি রেকর্ড। প্রচুর নমুনা পরীক্ষা করে সংক্রমিতদের শনাক্তকরণ এবং যথাযথ ভাবে চিকিৎসার ব্যবস্থা করায় এ পর্যন্ত মোট ২৪,০৪,৫৮৫ জন করোনা মুক্ত হয়েছেন।
বর্তমানে ৭৫.৯২% সংক্রমিত আরোগ্য লাভ করেছেন। সংক্রমিতদের মধ্যে ৭,০৪,৩৪৮জন চিকিৎসাধীন। চিকিৎসাধীন সংক্রমিতের থেকে ৩.৪১ গুণ বেশী সংক্রমিত সুস্থ হয়ে ওঠায় এই সংখ্যার ব্যবধান ১৭ লক্ষের বেশী হয়েছে।
গত ২৫ দিনে ১০০%-র বেশী সংক্রমিত করোনা মুক্ত হয়েছেন। এর ফলে বর্তমানে  ২২.২৪% জন সংক্রমিত চিকিৎসাধীন।
কনটেনমেন্ট এলাকার উপর নজরদারী এবং যারা সংক্রমিতদের সংস্পর্শে এসেছেন, তাদের নিভৃতাবাসে থাকার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে কোভিড কেয়ার কেন্দ্র, কোভিড নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্র ও কোভিড নির্ধারিত হাসপাতালগুলিতে যথাযথ চিকিৎসার ফলে সংক্রমিতদের মৃত্যুর হার  ১.৮৪% হয়েছে।

Related posts

টেট উত্তীর্ণদের মেয়াদকাল ৭ বছর থেকে বাড়িয়ে আজীবন

E Zero Point

স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

যাত্রীবাহী এবং শহরতলীর ট্রেন পরিষেবা পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত বাতিল থাকছেঃ রেলমন্ত্রক

E Zero Point

মতামত দিন