28/05/2026 : 7:48 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

নতুন শিক্ষানীতির বিরুদ্ধে বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ২ সেপ্টেম্বর ২০২০:


নতুন শিক্ষানীতির বিরুদ্ধে বুধবার বিক্ষোভ দেখালেন কালনার ছাত্র-যুব, শিক্ষক ও শিক্ষানুরাগীরা।    নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি,  সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশনের যৌথ উদ্যোগে পূর্ব সাতগাছিয়া দোলতলা য় বিক্ষোভ  প্রদর্শন করা হয়।   বক্তব্য রাখেন–প্রবীর ভৌমিক, গৌতম হালদার, জনা মুখার্জি, সুজয় প্রসাদ সাহা, সুশান্ত দে। সভাপতিত্ব করেন এলাকার শিক্ষক নেতা রমেশচন্দ্র সরকার।   বক্তারা বলেন– নতুন শিক্ষা নীতির মধ্য দিয়ে শিক্ষাক্ষেত্রে মেরুকরণের ঘৃণ্য রাজনৈতিক আবহ তৈরি করার চেষ্টা করা হয়েছে। যাতে শিক্ষা ব্যবস্থার মুক্তচিন্তাকে  অবরুদ্ধ করে দিয়ে সাম্প্রদায়িকতার বাতাবরণ ছড়িয়ে নিজেদের রাজনৈতিক লক্ষ্যে পৌঁছানো যায়।  এই সরকারের  নয়া শিক্ষানীতি কার্যকর করার মধ্য দিয়ে আদতে সকলের জন্য শিক্ষার স্লোগানকে দূরমুস করেছে।  এর একটাই উদ্দেশ্য শিক্ষার কেন্দ্রীকরণ,  বেসরকারিকরণের পথে শিক্ষা ব্যবস্থাকে  নিয়ে  যাওয়া।  পুঁজিবাদের জিম্মায় শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়া এবং রাজনৈতিক উদ্দেশ্য পূরণ  মূল লক্ষ্য ।  কেন্দ্রীয় সরকার আরএসএসের ভাবনাচিন্তাকে সূক্ষ্মভাবে শিক্ষাব্যবস্থায় ঢুকিয়ে দেবার চেষ্টা করছে।  ইউজিসি,  এআসিটিই-র মত উচ্চশিক্ষার কেন্দ্রীয় নিয়ামক সংস্থাগুলি তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ভারতবাসীর আত্মহত্যার পথ, এই পথে গমন আমাদের রুখতেই হবে।  তাই  সমাজের সর্ব স্তরের মানুষকে সংঘটিত করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

Related posts

অনাথ শিশুদের নিয়ে দুর্গাপুজো মন্ত্রী স্বপন দেবনাথের

E Zero Point

হঠাৎ মঙ্গলকোটের পুরাতন হাট গ্রামে আগুন

E Zero Point

লকডাউন পর্ব কাটিয়ে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো “নন্দন”-প্রাঙ্গণ

E Zero Point

মতামত দিন