12/07/2026 : 4:10 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মহকুমা শাসক দপ্তরে রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ২ সেপ্টেম্বর ২০২০:


প্রয়াত বামপন্থী শিক্ষক নেতা রাম গোস্বামী প্রতিষ্ঠিত রক্তদাতা সংস্থা ও  কালনা মহাকুমা প্রশাসনের উদ্যোগে  একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।  কালনা মহাকুমা দপ্তরে বুধবার অনুষ্ঠিত শিবিরে এক জন মহিলা সহ ৪৩ জন স্বেচ্ছায় রক্ত দান করেন।  কালনা মহাকুমা শাসক সুমন সৌরভ মহান্তি এই শিবিরের উদ্বোধন করে বলেন– সকল রক্তদাতাদের শুভেচ্ছা ও শুভকামনা জানাই।  এই মহামারীকে উপেক্ষা করে রক্ত দিতে  আসার জন্য  অভিনন্দন জানাই।   আমরা মহামারীকে মোকাবেলা করবো সকলের মিলে। উল্লেখ্য কিছুদিন আগেই প্রয়াত রাম গোস্বামী প্রতিষ্ঠিত এই রক্ত দাতা সংস্থা ও কালনা ২ ব্লক প্রশাসনের উদ্যোগে ৮৭ জন  স্বেচ্ছায় রক্তদান করেন।

Related posts

বাগিলা পঞ্চায়েত এলাকায় ৭ টি ঢালাই রাস্তার প্রকল্প উদ্বোধন

E Zero Point

সাত সকালেই শুট আউট দেবীপুর জিটি রোডে হুগলি বর্ধমান সীমানায়

E Zero Point

দুস্থদের হাতে বস্ত্র তুলে দিলেন মা-মেয়ে জুটি

E Zero Point

মতামত দিন