31/05/2026 : 4:15 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

তৃণমূল ছাত্র পরিষদের ২১ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন সালানপুরে

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, ২৮ অগাস্ট ২০২০:


তৃণমূল ছাত্র পরিষদের ২১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সালানপুর ব্লকের রূপনারায়ণপুর ও চিত্তরঞ্জনের টিএমসিপির সদস্যদের সাথে কেক কেটে দিনটি উদযাপন করলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় ৷ এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের সালানপুর ব্লকের সাধারন সম্পাদক ভোলা সিং ৷ এদিনের অমুষ্ঠান প্রসঙ্গে বিধায়ক বলেন, অন্যান্য বছর এই অনুষ্ঠানটি কলকাতায় সমাবেশের আকার নেয় ৷ তবে কোভিড সংক্রমণ পরিস্থিতিতে দলনেত্রীর নির্দেশে এই বছর প্রতি ব্লকে পালন করা হচ্ছে ৷ পাশাপাশি এদিন ছাত্র ছাত্রীদের হাতে মাস্ক ও চারাগাছ তুলে দেওয়া হয়েছে ।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি , সহ সভাপতি বিদ্যুত মিশ্র, জেলাপরিষদের কর্মধক্ষ মহম্মদ আরমান , রূপনারায়নপুর পঞ্চায়েত প্রধান রানু রায়, রুমেলি দাস , তৃণমূল ছাত্রপরিষদের নেতা মিঠুন মন্ডল, কলেজের নেত্রী মহুয়া ,সহ অনেকে

Related posts

বামপ্রার্থীর সমর্থনে সংযুক্তমোর্চার পথসভা ও অবস্থান

E Zero Point

বাংলার মানুষ আর সাদা শাড়ি চায়না, সাদা দাড়ি চায় : দিলীপ ঘোষ

E Zero Point

জন্মাষ্টমীর পূর্বেই বন্ধ হয়ে গেল মায়াপুরের ইসকনের মন্দির

E Zero Point

মতামত দিন