30/08/2026 : 6:17 AM
আমার বাংলাপূর্ব বর্ধমানপূর্বস্থলী

মন্ত্রীর পৈত্রিক গ্রামের রাস্তা বেহাল

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ২ সেপ্টেম্বর ২০২০:


রাজ্যে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি পৈত্রিক বাড়ি নাদনঘাট থানা বগপুর গ্রাম পঞ্চায়েতের নপাড়া গ্রামে।  এই গ্রামের রাস্তা বেহাল হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসী কিংশুক  তাঁর  অভিযোগ ২০১১ সালের পর থেকে এই গ্রামের আর কোন রাস্তার কাজ হয়নি।  অথচ মন্ত্রী সুব্রত মুখার্জি এই গ্রামে নাড়ির টানে বারে বারে আসেন বলে গ্রামবাসীদের দাবি।  এই এলাকার আশপাশে  বিভিন্ন প্রকল্পের  উদ্বোধনও করেছেন।  বেশ কিছুদিন আগে নপাড়া মোড় থেকে ফেরিঘাট পর্যন্ত একটি রাস্তার তিনি উদ্বোধন করতে  আসেন।  পূর্বস্থলী-১ পঞ্চায়েত সমিতির বগপুর গ্রাম পঞ্চায়েতের নপাড়া মোড়ে তিনি  একটি ফলকও   উন্মোচন করেন।  এই রাস্তাটির নামকরণ করা হয়  মাননীয় মন্ত্রীর বাবা তথা নাদনঘাট রামপুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রয়াত অশোক মুখার্জির নামে।  যাঁর জন্ম ১৯১১সালের ২৯ শে জানুয়ারি এবং মৃত্যু ১৯৯২ সালের ১০ই জুলাই।  তিনি নপাড়া গ্রামের বাড়িতে থাকা অবস্থাতেই জন্ম নেন বর্তমান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি।   মাননীয় মন্ত্রীর  বাল্যকাল কেটেছে এই এলাকাতেই। এখনো সেই পৈতৃক বাড়ি নপাড়া গ্রামে রয়েছে।  মাঝে মাঝে সুব্রতবাবু এই পৈতৃক বাড়িতে এসে সময় কাটান।  এখানকার মন্দিরে ঠাকুরকে পুজোও দেন। ফলে নপাড়া গ্রাম মাননীয় মন্ত্রীর নিজস্ব গ্রাম বলে পরিচিতি লাভ করেছে। কিন্তু সেই গ্রামে রাস্তা বেহাল হয়ে পড়ায় মানুষ যারপরনাই ক্ষুব্ধ। গ্রামবাসীরা চান এই গ্রামের রাস্তাটি দ্রুত মেরামত করা হোক।

Related posts

রোজা কোথা থেকে এলো?

E Zero Point

গুসকরা উৎসবে সাহিত্য মেলায় চাঁদের হাট

E Zero Point

নশরতপুর টিচার্স রিলিফ ফান্ড উদ্যোগে বস্ত্র বিতরণ

E Zero Point

মতামত দিন