22/09/2026 : 5:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

সিমলাগড়ের দলবদল আনবে কি একুশের প্রত্যাবর্তন?

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, হুগলি, ২ সেপ্টেম্বর, ২০২০:


হুগলি জেলার দর্শনীয় স্থান গুলির মধ্যে সিমলাগড়ের কালিবাড়ি অন্যতম।ব্যান্ডেল থেকে জি টি রোড ধরে বর্ধমান যাওয়ার পথে সিমলাগড় কালিবাড়িতে সব গাড়িই আস্তে হয়।সেই সিমলাগড়েই একুশের বিধান সভার আগে দল বদলের হিরিক দেখা গেল আজ।
বুধবার, হুগলি জেলার পান্ডুয়া ব্লকের, সিমলাগর ভিটাসিন অঞ্চলের সিমলাগর স্টেশন অঞ্চলে তৃণমূলের এক সভা ছিল। সেই সভায় হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দিলীপ যাদব মহাশয়ের হাত ধরে প্রায় 50 টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চ্যাটার্জী , পান্ডুয়া বিধানসভার চেয়ারম্যান রহিম নবী , পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা , শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ , খাদ্য কর্মাধ্যক্ষ বিরাজ চৌধুরি সহ অন্যান্য অঞ্চল এবং বুথের নেতৃত্ববৃন্দ।

Related posts

“দিদি আমি একশো বছর বাঁচতে চাই”-স্বাস্থ্যসাথী কার্ড হাতে নিয়ে বললেন ৯৬ বছরের বৃদ্ধা

ezeropoint +91 7797331771

‘পাড়ায় শিক্ষালয়’ – বিপদে কিশলয়

ezeropoint +91 7797331771

মেয়েকে বিক্রি ও দেহ ব্যবসার জন্য মায়ের চাপ, অবশেষে আত্মহত্যা

ezeropoint +91 7797331771

মতামত দিন