28/08/2026 : 4:08 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন কালনার শিক্ষক শ্রীমন্ত ঘোষ

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৩ সেপ্টেম্বর ২০২০:


এবার শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমন্ত ঘোষ।     আগামী ৫ সেপ্টেম্বর  শিক্ষক দিবসে ওই পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হবে। এবছর পূর্ব বর্ধমান জেলায় শ্রীমন্ত বাবুর সঙ্গে আরো দুজন শিক্ষক এই পুরস্কার অর্জন করেছেন বলে খবর।  কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের  আরো এক জনপ্রিয় শিক্ষক তাপস কুমার কার্ফা  ২০১৬ সালে  শিক্ষারত্ন সম্মান অর্জন করেছিলেন। শ্রীমন্ত বাবু  ২০১১ সালে এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।  এই কয়েক বছরে স্কুলের কাজে পারদর্শিতা দেখিয়ে তিনি শিক্ষারত্ন সম্মান অর্জন করে নেন।  একই স্কুলে পরপর দুইজন শিক্ষকের শিক্ষারত্ন সম্মান অর্জনে কালনার মানুষ গর্বিত।

Related posts

কাটোয়ায় জেলা পুলিশের ‘পাঠশালা’ 

E Zero Point

শিক্ষকদের রক্তদান শিবিরে রক্তদান করছেন ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু সায়নী দাস

E Zero Point

স্বাধীনতা দিবসের আগে ৫০টি বাইক আটক মেমারিতে

E Zero Point

মতামত দিন