27/08/2026 : 11:16 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানশক্তিগড়

মেঠো আন্দোলনের জন্য তৃণমূল কংগ্রেসের বৈঠক

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, শক্তিগড়, ৬ সেপ্টেম্বর, ২০২০:


২০২১ বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই উপলক্ষে আগামী ১৬ই সেপ্টেম্বর মেঠো আন্দোলনকে সফল করার লক্ষ্যে রবিবার পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে বর্ধমান ২ নং ব্লক কিষান ক্ষেত মজদুর কমিটির তরফ থেকে তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির সদস্য ও অঞ্চল সভাপতিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী নিশীথ কুমার মালিক, ব্লক তৃণমূল কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ মহসীন, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি জনাব জাহাঙ্গীর সাহেব, বৈকুণ্ঠপুর ১ অঞ্চল সভাপতি আজাদ রহমান, অঞ্চল সহ সভাপতি অভিজিৎ মন্ডল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

Related posts

নশরতপুর টিচার্স রিলিফ ফান্ড উদ্যোগে বস্ত্র বিতরণ

E Zero Point

সমুদ্রগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী

E Zero Point

মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে বিপত্তি, নিখোঁজ বৃদ্ধ

E Zero Point

মতামত দিন