07/09/2026 : 8:07 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সাপের কামড়ে মৃত্যু স্কুলছাত্রীর

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, কালনা, ৬ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার কালনা জিউধারা এলাকায় রবিবার সকালে সাপের কামড়ে মৃত্যু হল এক স্কুলছাত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতা ওই ছাত্রীর নাম এলিজাবেথ হেমব্রম(১৩)। ওই ছাত্রী কালনা হোলি চাইল্ড স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। মৃতা ছাত্রীর বাবা মার্টিন হেমব্রম বলেন, শনিবার রাতে খাওয়া-দাওয়া করে একসাথেই আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। ভোরের দিকে মেয়ে ঘুম থেকে উঠে বলে গলায় ও হাতে জ্বালা করছে। আমরা সেই সময় ঘরে একটি সাপও দেখতে পাই।তখনই আমরা বুঝতে পারি মেয়েকে সাপে কামড়েছে। দ্রুত কালনা হাসপাতালে মেয়েকে নিয়ে এসে ভর্তি করলে রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ মেয়ের মৃত্যু হয়।

Related posts

দুর্গাপুজোয় যুগান্তর সংঘের স্বেচ্ছায় রক্তদান শিবির

ezeropoint +91 7797331771

যুবদের সভা কালনায়

ধর্মঘটের সমর্থনে পান্ডুয়ায় রেল অবরোধ

ezeropoint +91 7797331771

মতামত দিন