12/07/2026 : 4:10 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

তৃণমূলের উপপ্রধানের শাস্তির দাবিতে বিজেপির পথ অবরোধ কালনায়

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, কালনা, ৬ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার কালনায় মৃত বিজেপি কর্মী রবিন পালের হত্যাকারী তৃণমূলের উপপ্রধানের শাস্তির দাবিতে রবিবার কালনার আসাম রোডে পথ অবরোধ করলেন বিজেপি কর্মী ও সমর্থকরা। এদিন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। নিজের জায়গার গাছ, জোর করে কাটার প্রতিবাদ করায় কালনা বিধানসভার পিন্ডিরা গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা গ্রামের বিজেপি কর্মী রবিন পালকে তৃণমূল উপপ্রধানের নেতৃত্বে পিটিয়ে মেরে ফেলা হয়।

একইসাথে এদিন বিজেপি নেতা কৃষ্ণ ঘোষের নেতৃত্বে পূর্ব বর্ধমান জেলার কালনা বিধানসভার ২১ নাম্বার মন্ডল থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে ৩০১ টি পরিবার বিজেপিতে যোগদান করলেন।

Related posts

টোটো ইউনিয়নের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে ওসি

E Zero Point

বৈঁচিতে প্যাকেটজাত মুরগির মাংস প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধন

E Zero Point

পথশ্রী অভিযানের রাস্তা শিলান্যাস পূর্বস্থলীতে

E Zero Point

মতামত দিন