27/08/2026 : 9:30 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত এক মহিলা

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১৪ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পালাড় গ্রামের মোড়ের কাছে সোমবার সকালে পাথরবোঝাই ডাম্পার পিষে দিল সন্ধ্যা মাঝি(৪৫) নামে এক মহিলাকে।ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়।ঘাতক ডাম্পার ও তার চালককে স্থানীয়রা আটক করেন।পুলিশ নিয়ে যেতে গেলে বাধা দেওয়া হয়।জানা যায় পালাড় গ্রামের বাসিন্দা সন্ধ্যাদেবী ভাতার বাজার একজনের বাড়িতে পরিচারিকার কাজ করেন। সকালে সেই বাড়িতে কাজে যাওয়ার সময় একটি পাথরবোঝাই ডাম্পার পিষ্ট করে দেয় ।

এই ঘটনায় ভাতার কামারপাড়া রাস্তা প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে পড়ে ভাতার থানার পুলিশের সহযোগিতায় রাস্তার যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা দাবি করেন ওই মহিলার পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করতে হবে।

Related posts

মেমারিতে জলে ডুবে মৃত্যু

E Zero Point

মেমারির নাবালিকাকে অপহরনের অভিযোগে গ্রেপ্তার যুবক

E Zero Point

দলুইবাজারে কম্বল বিতরণ

E Zero Point

মতামত দিন